ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, দুই দেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং বাণিজ্য সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত।


বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। তিনি আরও বলেন, বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধ থাকা বর্ডার হাট ও কিছু স্থলবন্দর পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে বৈঠকে ভারতীয় অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়নি।